চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬ অনুষ্ঠিত

 

 

নিজস্ব প্রতিনিধি

তারুণ্যের আলো ও ব্যাট মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর-এর যৌথ আয়োজনে সোমবার (২২ জুন) বিকাল ৩টায় বাবুরহাট কলেজ মাঠ, চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

“আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ।

উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অগ্নিনিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফায়ার ড্রিল প্রদর্শনী, যেখানে অগ্নিকাণ্ড মোকাবেলার বাস্তব কৌশল সরাসরি প্রদর্শন করা হয়।

এ সময় বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: