চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা

 

 

স্টাফ রিপোটার :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মো. শামছুল ইসলাম মন্টু। পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মো. জাকির হোসেন তালুকদার ফয়সাল।

সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. নঈমুল ইসলাম, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. এ টি এম মোস্তফা কামাল, অ্যাড. কোহিনুর রশিদ, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ,অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. মহসিন খান, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, অ্যাড. আলম খান মঞ্জু, নাজমুল হাসান প্রিন্স।

সভায় সমিতিতে অসাধারণ আচরণ করায় নাজমুল হাসান প্রিন্স, ইমরান হোসেন শোয়েব, বিল্লাল হোসেনের বিষয়ে ব্যাপক আলোচনা সহ বিদ্যুতের বিষয়ে আলোচনা করেন আইনজীবীরা।

সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তমতে ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। কমিটির সদস্যরা ইকবাল বিন বাশার, জহিরুল ইসলাম, সেলিম আকবর, লতিফ শেখ,আহসান হাবীব, শেখ আবুল খায়ের সালেহ, কোহিনুর রশিদ, বাবর বেপারী ও অ্যাড. ফয়সাল হোসেন।

 

Loading

শেয়ার করুন: