স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা জাতীয় পার্টির রাজনীতিকে আধুনিক, সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে একযোগে কাজ শুরু করেছেন কেন্দ্র ও জেলার তরুণ ও অভিজ্ঞ একঝাঁক নেতাকর্মী। জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া, সিনিয়র সহ- সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলনের দিকনির্দেশনায় এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান এবং কুয়েত জাতীয় পার্টি সহ-সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ইতোমধ্যে চাঁদপুর জেলার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চারের জন্য একাত্মতা প্রকাশ করেছেন এবং সক্রিয়ভাবে মাঠে কাজ করার অঙ্গীকার করেছেন। তাঁদের সঙ্গে একত্রে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী নেতারাও।
এই কার্যক্রমে প্রবাস থেকেও সম্পৃক্ত হচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। সৌদি প্রবাসী রিয়াদ জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীটিভিরি সত্তাধিকারী মো. কামরুজ্জামান কাজল, ফ্রান্স প্রবাসী জাতীয় পার্টির সাধারণ সম্পাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিব খান, মো. জিয়াউর রহমান বিপুল, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি উপাধক্ষ্য জাকির হোসেন হিরু, শাহরাস্তির উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদ অ্যাড. শাহাজালালসহ সকল উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ একযোগে চাঁদপুর জেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, প্রবাস থেকে হলেও জেলার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখার জন্য তারা প্রস্তুত।
নেতৃবৃন্দ জানিয়েছেন, ইতোমধ্যে দলকে সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং খুব শিগগিরই মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে। তরুণ নেতৃত্ব ও আধুনিক চিন্তাধারার সমন্বয়ে জাতীয় পার্টিকে চাঁদপুর জেলায় একটি মজবুত ও প্রভাবশালী সংগঠনে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তারা আরও বলেন, চাঁদপুর জেলা জাতীয় পার্টিকে গড়ে তুলতে যেকোনো দায়িত্বশীল নেতাকর্মী আমাদের সাথে পরিচয়সহ যোগাযোগ করুন। দলমতের উর্ধ্বে উঠে সকলে মিলে গড়ি একটি শক্তিশালী জাতীয় পার্টি।
![]()