চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদে আহ্বায়ক বিনয়:সচিব অজিত

 

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখায় আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সদস্য সচিব হিসেবে বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা দায়িত্ব পেয়েছেন।

২৬ এপ্রিল রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আহ্বায়ক অ্যাড. বিনয় নিজেই।

তিনি জানান, আমাদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র কুমার দাদা এ জেলা কমিটি অনুমোদন করেছেন। কমিটিটি মোট ৬১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।মূলত দ্রুত সম্মেলণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্যই এই আহ্বায়ক কমিটি করা হয়েছে।

দায়িত্ব পেয়ে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার বলেন,দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দাবী আদায়ের একমাত্র মানবাধিকার সংগঠন হচ্ছে ঐক্য পরিষদ। আমাদের ঐক্য পরিষদের আওতায় ছাত্র, যুব, মহিলা, আইনীজীবী,শিক্ষক,পেশাজীবীসহ মোট ৮টি সংগঠন রয়েছে। চাঁদপুরে ঐক্য পরিষদের কার্যক্রম গতিশীল করতে দ্রুত আমাদের অন্য সংগঠনগুলো নিয়েও নানা কর্মসূচীর পরিকল্পনা রয়েছে। আমি যাতে অর্পিত দায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Loading

শেয়ার করুন: