মেঘনা বার্তা ডেস্ক :
বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াসমিন চাঁদপুরে আগমন করলে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত হাউজ গার্ড দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সকল দপ্তরের বার্ষিক পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসেন সুমন।
এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()