নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ,চাঁদপুর সেন্টাল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশের চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান আর নেই।
তিনি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ১২ বারোটায় বার্ধক্য জনিত কারণে চাঁদুরে মেয়ের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে পাঁচ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ী চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার পাটওয়ারী বাড়ী মসজিদের সামনে বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যাক্তি জীবনে অত্যন্ত সৎ এবং বিনয়ী মানুষ ছিলেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ:
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বার্তা সম্পাদক আনোয়ারুল হক সহপরিবারের সদস্যবৃন্দ এবং চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো: শাওন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
![]()