নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণ ২০২৬ খ্রি. এর র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ রোববার (২১ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, রহিম বাদশা প্রমুখ।
সভাপতি বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি চাঁদপুর প্রেসক্লাবের সেরা একটি আনন্দ ভ্রমণ হয়েছে। “সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি এনে দিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।, “চাঁদপুর প্রেসক্লাব সবসময় সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার পেয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। তিনি আনুষ্ঠানিক চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের কাছ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণের র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরিফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সদস্য মনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, আল ইমরান শোভন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলম পলাশ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এড. চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যকরী সদস্য মো : ইলিয়াস হোসেন পাটওয়ারী, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক মোঃ মাসুদ আলম, সাংবাদিক হাবিব খান, আনোয়ারুল হক, মাজহারুল ইসলাম অনিক, মো : আল আমিন ভূঁইয়া, আহমদ উল্লাহ, প্রমুখ।
প্রসঙ্গত, চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণের সমাপনী অনুষ্ঠান ও ভ্রমণের সবচাইতে আকর্ষণীয় পর্ব র্যাফেল ড্র’ কক্সবাজার কলাতলী রোডস্থ গ্যালাক্সি রিসোর্ট মিলনায়তনে গত রোববার ( ৭জুন) রাত দশটায় অনুষ্ঠত হয়।
গত বৃহস্পতিবার( ৪জুন) রাত থেকে সোমবার (৮জুন)রাত পর্যন্ত এই আনন্দ ভ্রমণ শেষে সোমবার রাত ১১টায় সকলে নিরাপদে চাঁদপুর এসে পৌঁছেছেন। এই বার্ষিক আনন্দ ভ্রমণে চাঁদপুর প্রেস ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক এম এ লতিফ-এর নেতৃত্বে আয়োজিত এ ভ্রমণে প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার গ্রহণ করছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত।
![]()