নিজস্ব প্রতিবেদক
আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, পেশাগত নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর প্রেস ক্লাবে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর (শুক্রবার) জুম্মার নামাজ শেষে দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। দ্বিতীয় দিন ৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রশিক্ষক দল ও মূল বিষয়বস্তু: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিজ্ঞ দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের একটি দল প্রশিক্ষণ পরিচালনা করবেন। দলের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান।
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।