নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মূল লক্ষ্য হলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা। দ্রুত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নীতিমালা করা গেলে আমরা দ্রুত শিক্ষার্থীদের বৃত্তি দিতে পারবো। আমরা এ ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দিব। চাঁদপুর পৌরসভার নীতিমালা মেনে ৬তলা বানিজ্যিক ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে এবং নীতিমালা মেনে বানিজ্যিকভাবে দোকান বরাদ্ধ দেওয়া হবে। দোকানের মার্কেটিং এর বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। এছাড়াও সভায় চাঁদপুর ফাউন্ডেশনের সম্পদ, জমি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি তমার কুমার ঘোষ, চাঁদপুর সোনালী ব্যাংকের ম্যানেজার মো: মফিজ উদ্দিন, কর্নার ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর পৌরসভার প্রতিনিধি মুহাম্মদ জাহিদ হোসাইন খান, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো: আতাহার ইকবাল, চাঁদপুর গনপূর্ত বিভাগের সহকারি পরিচালক মো: ফারহান শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার মো: জয়নাল আবেদীন জনু, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, উপ-সহকারী প্রকৌশলী দীলিপ কুমার দে।