চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আগের তুলনায় মাদক বেচা-কেনা কিছুটা কমেছে। মাদকের বিরুদ্ধে অভিযানের ধারা অব্যহত থাকতে হবে। সবাই সবার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক ছোঁয়াছুঁয়ি রোগের মতো। একজন থেকে অন্য জনের মাঝে বংশবিস্তার করে। মাদকের বিষয়ে রাজনৈতিক কোন লোক ততবির করে না।

তিনি আরো বলেন, একজনও মাদক কারবারিদের আইনের ফাঁক থেকে যেনো রক্ষা না পাই। যারা মাদকের অভিযান করেন তারা যেন বডি ক্যাম রাখবেন। যাতে অভিযান নিয়ে কেউ প্রশ্নবৃদ্ধ করতে না পারে। মাদকের বিরুদ্ধে সমাজিক গড়ে তুলতে হবে। মাদক সেবকারীদের কাউন্সল করতে হবে। ইউনিয়ন ভিত্তিক খেলাধুলা আয়োজন করলে মাদক ও কিশোর গ্যাংমুক্ত থাকবে।

তিনি বলেন, যারা নদীকে মাছ ধরেন, তারা যেনো কোন ধরনে হয়রানির শিকার না হয়। কেউ যাতে অবৈধ জাল দিয়েও মাছ শিকার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে না পারে। ৯০ ভাগ অবৈধ জাল দিয় মৎস্য খাত ধ্বংস হয়ে যাচ্ছ।

এমিপ শেখ ফরিদ আহম্মেদ মানিক আরো বলেন, ইব্রাহীমপুর ইউনিয়নে সাধারণ মানুষের ফসলি জমি কেটে একটি গ্রুপ মাছের ঝিল করছে। মাছের ঝিলের নামে যত ঘের আছে সবগুলো ঘেরের কেটে দিবেন যাতে মাছ নদীতে যেতে পারে।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সদর নৌ থানার এস আই সুভল, চান্দ্রা ইউপি নির্বাহী কর্মকর্তা মো. বিশির উল্যাহ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এরপর চাঁদপুর সদর উপজেলা মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এছকড়াও চাঁদপুর সদর পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ (খঈঝ) কর্মসূচীর আওতায় গরীব, দুঃস্থ, অসহায় মহিলা কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়। সবশেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

Loading

শেয়ার করুন: