ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে আছে সরকার:জেলা প্রশাসক

 

 

আরেফিন সুমন ॥

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের মোট ৩০ পরিবারের মধ্যে ৫৯ লাখ টাকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।

এতে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আপনারা যারা পরিবারের লোকজন এখানে রয়েছেন, তারা ভালোভাবেই জানেন যে টাকাটা কি জন্য দেওয়া হচ্ছে। একজন শহিদ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার পরিবারে বাবা মা থাকলে তারা সেই অর্থটি পাচ্ছেন। কিন্তু অনেকেই মৃত লোকটির পরিবারের মধ্যে টাকা নিয়ে বিভিন্ন ঝামেলা করছেন। আপনারা জানেন, বাবা মা থাকলে তিনি সঠিক বন্টন করে মৃত ব্যাক্তির স্ত্রী ও সন্তানদের সহ সবাই মিলেমিশে নিবেন। দিনশেষে আপনারই নাতি নাতনী, আপনারই শ্বশুর-শ্বাশুড়ি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা টাকা টা চেকে দিয়ে দিচ্ছি। এটা সঠিকভাবে নিয়ে নিবেন আশা করি। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আর্থিক সহায়তা অনুদান আইনত পাবেন মৃত ব্যাক্তির স্ত্রী-সন্তান ও বাবা মা।

তবে আর্থিক সহায়তা নিয়ে রয়েছে অভিযোগও। কেউ কেউ রয়েছেন টাকা দেওয়ার পরেও টাকা পায়নি। তারা কয়েকজন জেলা প্রশাসক এর নিকট অভিযোগ করে বলেন, আমার শ্বাশুড়ি আমাকে টাকা দেয়না। কারো আবার ভাই নিয়ে গিয়েছে। কারো কারো আবার শ্বশুর নিয়ে গিয়েছে, ছেলের বউকে দিচ্ছেনা এমনটাই দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ইন্জিনিয়ার ) মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: