সাহাদাত হোসেন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভুইয়াকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সেই মসজিদের প্রধান প্রবেশপথই বাঁশ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে, একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বিরুদ্ধে। ২০ জুলাই (সোমবার) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভূইয়াকান্দি বাইতুল আমান জামে মসজিদের প্রবেশ পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ১৯৮২ সালে তিন ভাইয়ের সম্মতিতে ভুইয়া কান্দি বাইতুল আমান জামে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করা হয়। পরবর্তীতে রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনে বড় ভাই শফিকুল ইসলাম ও ছোট ভাই মনির হোসেন আরও এক শতাংশ জমি মসজিদের নামে দান করেন।
স্থানীয়দের অভিযোগ, গত সাত থেকে আট বছর ধরে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া হচ্ছে। এমনকি মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান জানান,আজকে সকালের দিকে মসজিদের ইমাম আমাকে কল দেয় তিনি বলেন মসজিদের প্রবেশ পথে বাঁশের বেড়া পরে আমি মসজিদ কমিটির সদস্যদের নিয়ে মসজিদে আসি এসে সকলেকে দেখাই, মসজিদের প্রবেশপথে এরকম বাঁশের বেড়া সত্যি দুঃখজনক আমরা এই গঠনার সঠিক বিচার চাই।
সাধারণ সম্পাদক সাহানুর আলম বলেন, প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় মুসল্লিদের মসজিদে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় মুসল্লিরাও দ্রুত এ সমস্যার সমাধান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় নামাজ পড়তে আসা মুসল্লিরা জানায় আমরা প্রতিদিন নামাজ পড়তে আসি আজকে হঠাৎ করেই বেড়া দেখতে পাই, যা আমাদের নামাজ পড়তে আশা এবং যাওয়ার সময় বাধা সৃষ্টি করে আমরা এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই।
অভিযোগ স্বীকার করে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত মসজিদ কমিটির লোক আমার কথার কোন তোয়াক্কা করে না, তারা আমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার হুমকি দেয় তার জন্যই আমি আজকে এই কাজ করেছি।
ধর্মীয় উপাসনায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়—এমন প্রত্যাশা স্থানীয়দের।
![]()