জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী

 

মাসুদ রানা:
জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তরুণদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতা। এতে বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। প্রতিযোগীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম শেষে পুনরায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এসে দৌড় শেষ করেন।
ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর সরকারি কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এবং চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরাও এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে ঘিরে এ ধরনের উদ্যোগ তরুণদের ইতিহাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।
আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো উপলক্ষে জনসম্পৃক্ত ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: