জেলা আইনজীবী সমিতিতে ই-বেইলবন্ড বিষয়ক কর্মশালার উদ্ধোধন

 

 

স্টাফ রিপোটার :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ই-বেইলবন্ড বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। কমশালায় আইনজীবীদের প্রশিক্ষণ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নসরুল্লাহ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল। বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন এবং পিপি অ্যাড. কুহিনুর রশিদ।

ই-বেইলবন্ড ( ইলেকট্রিক পদ্ধতির) প্রশিক্ষণে চাঁদপুর জেলার সিনিয়র আইনজীবীসহ অন্যান্য আইনজীবীরা প্রশিক্ষণে অংশ নেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশের ৩২ টি জেলায় এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৩ ই আগস্ট চতুর্থ ধাপে চাঁদপুর সহ ১২ টি জেলার আনুষ্ঠানিক কার্যক্রম করা হবে। ১৩ আগষ্ট থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীরা বিচার প্রার্থীদের জামিনের বন্ড ই-বেইলবন্ডে দাখিল করতে হবে।

Loading

শেয়ার করুন: