স্টাফ রিপোটার :
আগামী ২৯ আগষ্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে চাঁদপুর জেলা গণফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুূধবার ৫ আগষ্ট ২০২৬ সকালে চেয়ারম্যানঘাট এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের সদস্য ও চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
সদর উপজেলা গণফোরামের সভাপতি মির্জা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা গণফোরামের সাধারন সম্পাদক আলমগীর গাজী।
বক্তব্য রাখেন জেলা গণফোরামের সহ সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী , সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আশ্রাফ বাবু সরকার দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর গনফোরামের সভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সুমন, গণফোরাম নেতা আলমগীর খান, মমিনুর রহমান মিন্টু , মামুন গাজী, শাহজাহান রাঢ়ী, হ মিন্টু গাজী, হারুন গাজী, তাজুল ইসলাম খান, জামাল হোসেন বেপারি, বিল্লাল হাজী প্রমুখ।
![]()