জেলা পরিষদ ও বিএনপি’র পক্ষ থেকে  সলিম উল্যা সেলিমের ঈদ শুভেচ্ছা 

 

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক কোরবানির ঈদ। চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে জেলাবাসী ও জেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম।  এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”

একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন। আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

Loading

শেয়ার করুন: