জেলা বিএনপির সভাপতির হস্তক্ষেপে কেন্দ্রীয় নেতার বাড়ি ভাংচুরের ঘটনায় আটক- ২

 

মেঘনা বার্তা ডেস্ক ॥

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ২টায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর ভুইয়া বাড়ির সেকান্তর আলী ছেলে মো. আমির হোসেন ওরফে স্বপন (৫২), নোয়াগাঁও পাটওয়ারী বাড়ির শহিদ উল্যাহ পাটওয়ারী ছেলে মো. হাবিবুর রহমান (৪২)। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) মোতাহার হোসেন পাটওয়ারী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি জানান, ফরিদগঞ্জের এ ঘটনার জন্য চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ বিভাগকে পরামর্শ দিয়েছি। চাঁদপুরের এসপি মহোদয় ও ফরিদগঞ্জ ওসি সাহেবকে বলেছি ব্যবস্থা নিতে । পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করেছে। চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর পুলিশ সুপার মো:রবিউল ইসলাম জানান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছি, এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনার জন্য। ইতিমধ্যে এ ঘটনায় ২জনকে আটক করতে সক্ষম হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনায় দুজনকে আটক করেছি। এজাহার ভুক্ত বাকী আসামীদেরও গ্রেফতারে প্রক্রিয়া চলছে।

 

Loading

শেয়ার করুন: