তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই:  জেলা পরিষদের প্রশাসক

 

সাইম পাটওয়ারী ॥
চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় একুশে সংসদ কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। ফাইনাল খেলায় বিএম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যাম্পিয়ন এবং বাবুরহাট সামাজিক সংগঠন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মানুষের মাঝে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের জন্য একুশে সংসদকে ধন্যবাদ জানাই। খেলাধুলার প্রসার ঘটলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশারফ হোসেন। তিনি বলেন, “চাঁদাবাজি ও মাদক নির্মূল করতে প্রশাসন এবং তরুণ সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, ১৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী, পৌর যুবদল নেতা মাহবুবুর রহমান খান সোহাগ, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, ৬ নং মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন মৃধাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শুরুর আগে প্রধান অতিথি পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়।

Loading

শেয়ার করুন: