মো.মহিউদ্দিন :
তারুণ্যের উৎসব উপলক্ষে শাহরাস্তিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শাহরাস্তি ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। উপজেলাকে দুই ভাগ করা ডাকাতিয়া নদীর দুই পাড়ের নামে দুটি দল খেলায় অংশ গ্রহণ করে।
এতে নির্ধারিত সময়ের খেলা গোল শুন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। খেলায় নদীর দক্ষিণ পাড় কে ট্রাইব্যাকারে হারিয়ে উত্তর পাড় বিজয়ী হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন তাঁর বক্তব্যে বলেন, নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলার খুবই প্রয়োজন। তরুণদের জন্য এটা আবশ্যিক। খেলাধুলার মাধ্যমে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিশ্ব দরবারে আমাদের প্রান প্রিয় মাতৃভূমি এক দিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুল আরেফিন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আক্তার হোসেন, আজগর হোসেন মিয়াজী, সাদ্দাম হোসেন মিঠু, আরজু প্রমুখ।
![]()