তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের  লিফলেট বিতরণ 

সাইম পাটওয়ারী:
বাবুরহাটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট  বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা  আজম খান।
৩১ শে জুলাই ( বৃহস্পতিবার) বিকাল ৪ টার সময় বাবুরহাটে মৈশাদী  রাস্তার মাথায় আজম খানকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।
সাধারণ মানুষ ও পথচারীদের তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য  লিফলেট  বিতরণ  করেন। তাকে এক নজর দেখতে পথচারীরা অনেক ভিড় জমায়। নেতাকর্মী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন।  নিজ এলাকায় রওনা দেন।
পরে মৈশাদী  তালতলা বাজারে গণসংযোগ করে নেতাকর্মী ও সাধারণ মানুষের  উদ্দেশ্য বক্তব্য বলেন, আমি এই এলাকার কৃতি সন্তান আপনাদের কাছে আমি ধানের শীষে ভোট চাচ্ছি।  আপনারা ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমানের ৩১ দফা দেওয়া হয়েছে। আপনাদের এই ভোটের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়ন   হবে। আর যদি আপনারা ভোট না দেন বাস্তবায়ন হবে না। আপনারা সবাইকে বুঝাতে হবে। গত ১৬ বছর বিএনপি কোন জায়গায় মিছিল মিটিং করতে দেয় না। বিএনপির বাবা ও মা মারা গেলে  জানাজা  পড়তে দেওয়া হয় না। আমি নিজেই নির্যাতিত আপনারা হয়তো জানেন না আমি এবং স্ত্রীর ও সন্তানদেরকে ৮ বছর  বাংলাদেশ আস্তে দেওয়া হয় না। আমার কিছু ব্যবসা-বাণিজ্য  আওয়ামী লীগ  ধ্বংস করে দিয়েছে। এখন থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমি আরেকটা জিনিস জানাই যে আমি এই গ্রামের সন্তান, এই ইউনিয়নের সন্তান, আমি অতীত ছিলাম,আমার বাবায় ও ছিল এখন থেকে  আমি  থাকবো। এই এলাকাতে আমার বাবাই যেভাবে ছিল। আমিও এভাবে আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ ।

Loading

শেয়ার করুন: