বিশেষ প্রতিনিধি:
জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটওয়ারী বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে ভোট দিতে না পারায় সমগ্র জাতি একটি নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশা করি, এ সরকার দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং সমগ্র দেশবাসী নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরো বলেন, তারুন্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হউক। এটা হলো আমাদের প্রত্যাশা। যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা আত্মঘাতি চিন্তা করছেন। ওনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ওনারা জানে না, পিআর পদ্ধতিতে ভোট হলে এখনও আওয়ামী লীগ গোপনে ভোট দিয়ে ৭০/৮০টি আসন পাবেন। সুতরাং এ আত্মঘাতি পিআর পদ্ধতি সিদ্ধান্ত আগামী দুই টার্ম পরে হতে পারে।
সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে জুলাই গণ অভ্যুত্থানে ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতনে বিজয় র্যালী ও বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তভুক্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এর আগে একটি বিশাল শোভাযাত্রা মতলব শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে।
তিনি বলেন, আমি দুই বার ইউনিয়ন পরিষদ ও দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান চিলা । সেই সময় কোন আমি নিজেকে দূনীর্তিতে জড়াই নেই। তাছাড়া আমার রাজনৈতিক জীবনে কখনো আমি চাঁদাবাজী- ধান্দাবাজী করি নাই। তাই এদলে চাঁদাবাজদের ঠাই নাই। দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করলে কাউকে ছাড় দেয়া হবে না। আপনারা চাঁদাবাজদের আইনের হাতে তুলে দেবেন।
তিনি আরও বলেন, আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনাদের পাশে মব সময় থাকবো । আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। আর যদি অন্য কেউ মনোনয়ন পায়, তাহলে তার পক্ষে আপনাদের সাথে নিয়ে ধানের র্শীষে জন্য কাজ করবো।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সাবেক কমিশনার খলিলুর রহমান । জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল মাওলা কচি, ছাত্রদল নেতা রাফেল মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান প্রধান, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন প্রধান, মোঃ বজলুর রহমান, আলমগীর হোসেন রতন, আঃ মান্নান সরকার।
বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ উল্যাহ সরকার টিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল হোসেন, পৌর ছাত্রদল নেতা নবীর হোসেন বাবু, মোঃ ফরহাদ, নারায়নপুর কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম হিরা, নারায়ণপুর পৌর ছাত্রদল নেতা জাবেদ পাটওয়ারী প্রমুখ।
![]()