দাম বৃদ্ধির কারণে বাবুরহাট বাজারে দেখা মিলেনি ইলিশের

 

 

সাইম পাটওয়ারী ॥

চাঁদপুর শহরের ঐতিহাসিক বাজার হল বাবুরহাট বাজার। দেখা যায় এই বাজারে প্রচুর পরিমাণ মাছ থাকা সত্ত্বেও ইলিশ মাছের কোন অস্তিত্ব পাওয়া যায় না। আগে দেখা যেত কেউ না কেউ বাজারের মধ্যে ইলিশ বিক্রি করতো। বড় ইলিশ মাছ না হলেও ছোট ইলিশ মাছ বাজারে বিক্রি করতে দেখা যেত।এখন আর ছোট এবং বড় ইলিশ মাছ বাজারে খুঁজে পাওয়া যায় না।

মাছ ক্রয় করতে আসা মোঃসাইফ আলী বলেন, যদিও বাজারে ইলিশ থাকে আমরা কিনে নিতে পারি না। ইলিশের দাম অনেক যা আমাদের সামর্থের বাহিরে। আমরা ইলিশের বাড়ি চাঁদপুর থাকা সত্ত্বেও ইলিশ খেতে পারি না। কারণ যতদিন যাচ্ছে ততই ইলিশের দাম বৃদ্ধি হচ্ছে। আমাদের আয় সাথে ব্যয় ম্যাচিং করেই তো ক্রয় করতে হবে। আমাদের ইনকাম তো কম কিভাবে আমরা ইলিশ মাছ কিনবো। টাকার কারণে আমাদের ইলিশ মাছ ভাগ্যে জুটবে না।

এ ব্যাপারে রবিউল নামে আরেকজন বলেন, ইলিশ আমাদের স্বপ্নের মতন হয়ে গেছে। খেতে মন চায় কিন্তু তারপরও খেতে পারি না। কারণ ইলিশের দাম অনেক। আমাদের ইনকাম তো কম কিভাবে আমরা ক্রয় করবো। এ ব্যাপারে আমরা বাবুরহাট বাজারে মাছ ব্যবসায়ীদের সাথে ইলিশ মাছ না থাকার কারণে জানতে চাইলে।এই ব্যাপারে মাছ ব্যবসায়িক উজ্জ্বল দাস বলেন, দাম বৃদ্ধির কারণে আমরা ইলিশ মাছ ক্রয় করে আনতে পারি না। যদিও আমরা আনি তা বিক্রি করতে কষ্ট হয়ে যায়।

বাজারে অন্য এক ব্যবসায়ী রিপন দাস তিনি জানান, আমরা ইলিশ মাছের আড়ৎ দারে গেল মাছ কিনতে পারি না।তারা বলে মাছ কম যার কারনে দামও বেশি হয়। যা আমাদের নাগালে বাইরে চলে যায়। এখন আর মানুষ দাম বৃদ্ধির কারণে ইলিশ মাছ কিনে না। ইলিশ মাছ কিনতে আসলে দাম শুনে মানুষ অন্য মাছ কিনে নিয়ে যায়। আমার বেশি দামি কিনে এনে বিক্রি করতে পারি না। মাছ থেকে যায় আমাদের লোকসান হয়। এই কারণে আমরা ইলিশ মাছ বিক্রি করি না।

Loading

শেয়ার করুন: