নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় মৈশাদী বাজারে চাঁদপুর মডেল থানার আয়োজনে এ মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
তিনি বক্তব্যে বলেন, তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে। কোন পরিবারে একজন মাদকে আসক্ত থাকলে সেই পরিবারটা নষ্ট হয়ে যায়। মাদক একটি ভয়ানক ব্যধি। নারীদের মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। পুরুষের পাশাপাশি নারীদেরও মাদক নিমূলে কাজ করতে হবে।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না। মাদক একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য খান আব্দুর ছাত্তার, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহাবুবুর রহমান স্বপন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. খায়রুল বাসার, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মাহবুবুল আলম খান বাবলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মজুমদার।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাফাজ্জল বেপারী, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল বেফারী, মফিজুল রহমান খান মুকুল, যুব দলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, যুবদলের সদস্য সচিব জিএম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফয়সাল খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালিটি মৈশাদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম ও ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
![]()