স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র সহযোগিতায় আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
প্রধান অতিথি বলেন, সকল প্রতিবন্ধকতা পেড়িয়ে নারীদেরকে এগিয়ে আসতে হবে। নারীদের আজকের এই দিবসে প্রত্যয় নিতে হবে আমি ভবিষ্যতে কি হবো এবং আমি কি হতে চাই। একজন নারী হিসেবে কোনটা আমার দায়িত্ব ও কোনটা আমার অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান একজন মানবিক মানুষ হবে সেটা আপনাকেই তৈরি করতে হবে। তাঁকে লেখাপড়ায় মানুষ করতে হবে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একজন মাত্র নারী পিপি সেটা চাঁদপুরে। এটাও চাঁদপুরের নারীদের একটা গর্বের বিষয়। তিনি বলেন, ফরিদগঞ্জের রুপসা গ্রামে নারীরা কখনো কোন নির্বাচনে ভোট দিতো না।
এবছর জেলা প্রশাসন থেকে তাঁদেরকে ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়। ফলে তারা এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়। আমি চাঁদপুরকে হ্নদয়ে অনুধাবন করি। সরকার নারী উন্নয়ন ও নারীদের দক্ষতা উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করবো নারীদের উন্নয়নে কাজ করার। নারীদের পরিবর্তনের জন্য তাঁদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। সন্তানদের সুশিক্ষাই শিক্ষিত করতে মায়েদের বিকল্প নেই। আমার মা যদি আজ আমাকে পড়ালেখা না করাতেন তাহলে হয়তো আমি আজ জেলা প্রশাসক হতে পারতাম না।
তিনি আরও বলেন, নারীদের অনেক ত্যাগ আছে ও থাকবে। নারীদের ত্যাগের কারণেই আজকের এই সুন্দর বাংলাদেশ। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে খু¦বই অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়। এক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যেই শ্লোগান “সবার আগে বাংলাদেশ” সেটিকে অনুধাবন করে নারীদের আরও বেশি এগিয়ে আসতে হবে। বিশ্বের সকল নারীদের প্রতি তিনি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমার সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা জামায়াতের আমীর মোঃ বিল্লাল হোসেন মিয়াজী,জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাড.কোহিনুর আক্তার,সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি ইঞ্জি. মোঃ আলমগীর পাটওয়ারী, মহিলা চেম্বার্স অব কমার্সের সভানেত্রী মুনিরা আক্তার, নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ানন্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার এসএম তানভীর হাসান।
![]()