নিজস্ব প্রতিনিধি :
শাহরাস্তি-হাজীগঞ্জ সংসদীয় আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন নির্বাচনি ব্যয়ের টাকা সরকারি বরাদ্দের টিআর কাবিখা থেকে উঠানো যাবে না। আমরা কোন প্রকার সরকারি অর্থ আত্মসাতের সুযোগ দিবো না। আগামী নির্বাচন ভালো হবে। আমরা চাই জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হোক।
শনিবার (২ মে) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় সিএনজি স্ট্যান্ড থেকে কোন প্রকার চাঁদা উঠানো যাবে না। আমি চাই জনগণের সাথে থাকতে, গণতন্ত্র যেন পরিচ্ছন্ন থাকে। হাটবাজার গুলোতে পরিচালনা কমিটি গঠন করতে হবে। হাটবাজার নির্বাচন নিয়ে কোনো প্রকার দলীয় প্রার্থী দেওয়া হবে না।
তিনি বলেন, ডিলারদের মাধ্যমে গম ও চাল না দিয়ে সরাসরি শ্রমিকদের হাতে দিতে চাই। এ ক্ষেত্রে আমি মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করবো আমরা সরকারি নীতিমালার বাইরে যাবো না।
এসময় তিনি উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিদের বক্তব্য শুনেন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, জহিরুল ইসলাম, আলম বেলাল, মাহতাব উদ্দিন হেলাল, মোশাররফ হোসেন, রুহুল আমিন প্রমুখ।
![]()