নীতির অভাবই দূর্নীতি, তাই সকল‌কে নি‌জের ন‌ী‌তি ঠিক কর‌তে হ‌বে :অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক

নিজস্ব  প্রতিনিধি:
অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উ‌দ্দিন ব‌রে‌ছেন, নীতির অভাবই দূর্নীতি, তাই সকল‌কে নি‌জের ন‌ী‌তি ঠিক কর‌তে হ‌বে। তাই আমা‌দের সকল‌কে নী‌তি মে‌নে কাজ নি‌জের কাজ‌টি কর‌া উ‌চিৎ একজন শিক্ষক য‌দি ক্লা‌শে স‌ঠিকভা‌বে না পড়া‌য় তাও কিন্তু দূর্নীতি।
গতকাল বৃহস্প‌তিবার (১৮ জুন) দুপু‌রে চাঁদপুর মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ে জেলা দূর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির আ‌য়োজ‌নে ও দূর্নী‌তি দমন ক‌মিশন জেলা কার্যাল‌য়ের সহ‌যো‌গিতায় দূর্নী‌তি প্রতি‌রোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতি‌যো‌গিতার পুরষ্কার বিতরণ ও‌ আলোচনা সভায় প্রথান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
তি‌নি আরও ব‌লেন, দূর্নীতির কোন নি‌দিষ্ট মাত্রা নেই। নৈ‌তিক শিক্ষা আ‌সে প‌রিবার থে‌কে তাই স্কু‌লে আস‌লেই‌ সকল কিছু হ‌য়ে যা‌বে তা কিন্তু নয়। প‌রিবা‌রে বাবা মা ও গুরুজন‌দের কথা যেম‌নি শুন‌বে তেম‌নি ক‌রে স্কু‌লে আস‌লেন শিক্ষ‌কের কথাও সমানভা‌বে শুন‌বে।
দূর্নীতি শুধু উপ‌রের লে‌ভে‌লে হয় না, ঘর থে‌কে শুরু ক‌রে সকল ক্ষে‌ত্রে দূনী‌তি হ‌য়ে থা‌কে তাই আমা‌দের‌কে প‌রিবার থে‌কে ভাল শিক্ষা গ্রহন কর‌তে হ‌বে।
শিক্ষার্থী‌দের তরফ থে‌কে স্কু‌রের লাই‌ব্রেরিসহ কিছু বিষ‌য়ে সমস‌্যার তু‌লে ধরা হ‌লে- প্রধান অ‌তি‌থি ব‌লেন, লাই‌ব্রেরি‌ যে ভব‌নে অব‌স্থিত সে ভব‌নের কোন সমস‌্যা থাক‌লে সেই রুম পাল্টানো উ‌চিৎ। ‌তোমরা‌ আমা‌কে বই‌য়ের লিষ্ট দি‌লে আ‌মি বই‌য়ের ব‌্যবস্থা কর‌বো। স্কু‌লের সাউন্ড সি‌ন্টেম এর সমস‌্যা সমা‌ধা‌নের জন‌্য প্রধান শিক্ষক দেখ‌বেন।
চাঁদপুরে জেলা দূর্নী‌তি প্রতি‌রোধ ক‌মি‌টির সভাপ‌তি বীর মু‌ক্তিযোদ্ধা ড. কাজী হা‌শেমের সভাপ‌তিত্বে বি‌শেষ অ‌তিথির বক্তব‌্য রা‌খেন, দূর্নী‌তি দমন ক‌মিশন জেলা কার্যাল‌য়ের উপ-প‌রিচালক মোঃ হুমায়ন ক‌বির, ‌চাঁদপুর মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ে প্রধান শিক্ষক মুকবুল হো‌সেন।
দশম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাইসার প‌রিচালনায় শিক্ষার্থীদের প‌ক্ষে বক্তব রা‌খেন, দশম শ্রেণির ছাত্রী ফাহমিদা হো‌সেন আ‌নিকা।
কোরআন তেলোয়াত করেন নবম শ্রেণিতে ছাত্রী   সারা জাকির প্রত্যাশা। গীতা পাঠ করেন, জয়ীতা রানী দাস।

Loading

শেয়ার করুন: