স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট, ও চাঁদপুর কোর্ট স্টেশনস্থ মেসার্স পাটওয়ারী নিউজপেপার এজেন্সীর স্বত্বাধিকারী মো. নূরনবী পাটোয়ারীর আজ ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার বনশ্রীতে ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই সময়ে তার মৃত্যুতে চাঁদপুরের পত্রিকা বিলিকারক ও তার আত্মীয়-স্বজন তথা সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক ভাবে দোয়ার আয়োজন করা হয়েছে