জসিম উদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বিদ্যালয়ের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল’র সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন পরিচালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা। চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ।গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতির চর্চা ও নৈতিক শিক্ষা গ্রহণ করা জরুরী।
তিনি আরও বলেন, আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি অনুরোধ রইলো আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি এ সকল কারিকুলাম এর সাথে বিক্রেতা বৃদ্ধি করুন হলেই আর কোন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে সন্তানদের মানসিকতা সৃষ্টি হয় সমাজের কল্যাণে তাদের কাজ করার আগ্রহ বাড়ে।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহসভাপতি মামুনুর রহমান,আজাদ পাটোয়ারী, প্রতিষ্ঠানের সাবেক সদস্য ইমাম হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
![]()