নিজস্ব প্রতিনিধি :
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক শিক্ষকসহ দুজনকে একাডেমিক কার্যক্রম বিরত রাখা হয়েছে।
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।
বিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত থাকার দুই ব্যক্তি হলেন, ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার ও অফিস সহকারী মো. সুমন।
বিদ্যালয় ও ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষক জুয়েল তালুকদারের ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এসব পোস্ট শেয়ার করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে অফিস সহকারী সুমনের বিরুদ্ধে। গতকাল বুধবার ও আজ বৃস্পতিবার সকালে একাধিক ব্যক্তি, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীরাী এসব পোস্টের তথ্য-প্রমাণসহ ইউএনওর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে জুয়েল তালুকদারকে শ্রেণি কার্যক্রম থেকে এবং সুমনকে দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ছাত্র নেতা ফয়সাল খন্দকার বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন,ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
উপজেলার ছাত্র নেতা ফয়সাল খন্দকার বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হোক।
উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন,তাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।