নিজস্ব প্রতিবেদক :
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আইবাস (রইঅঝ++)-এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
গতকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসন একযোগে এ অনুষ্ঠানে যুক্ত হন।
কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চাঁদপুর জেলা প্রশাসন, জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা।
চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও চাঁদপুর সদরের রামপুরের অবসরপ্রাপ্ত একজন মাদ্রাসা মরহুম অধ্যক্ষের স্ত্রী।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে অংশ নেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক,চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান,চাঁদপুরের পুলিশ সুপার মো: মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা নাজমুন নাহার,চাঁদপুর সদর ইউএনও এস এম এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী,চাঁদপুর জেলা য্দুলের সাধারণ সম্পাদক এড: নুরুল আমিন খান আকাশ,সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহারসহ সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত বেসরকারী অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটি ও আইবাসের মাধ্যমে সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সায়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে জেলা পর্যায়ের সব কার্যক্রম উৎসবমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
ইএফটি ও ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য অর্থ পাবেন।
সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
![]()