ফারুক হোসেন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া লেংটার মেলা হয়নি এখনো। মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বেড়েছে কয়েকগুন। এর আগে বুধরার মেলার আয়োজন বন্ধের ঘোষনা দিয়েছিলো উপজেলা প্রশাসন। কিন্তু ও ঘোষনা মানছেনা মাদক সেবন -বিক্রিয়তা ও আশেকান-ভক্তরা।
জানা গেছে, গত বুধবার বিকালে মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল মেলার প্রাঙ্গনে মাইকে ঘোষনা করেন প্রশাসনের অনুমতি না থাকায় মাগরিব নামাজের পর থেকে মেলাটি বন্ধের। কিন্তু বন্ধের ঘোষনা করে, বন্ধ করতে পারছেনা মেলা কাঁর্যক্রম।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষাধিক মানুষের ভিড়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বেচা বিক্রি চলছে। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুরসংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর কাঁর্যক্রম আগের মতো চলছে।
নাম প্রকাশ না করার শর্তে বদুরপুর এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিরা অভিযোগ করে বলেন, স্হানীয় প্রশাসন লেংটার মেলা বন্ধ ঘোষনা করছে বুধবার বিকালে। আজ বৃহস্পতিবার সন্ধায় দেখা যায় মেলায় মাদক ও অশ্লীল নাচগানের আসর কাঁর্যক্রম চলছে। এখনো মেলা এলাকার দই শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণেরা।
তারা আরো বলেন, বন্ধের ঘোষনা দিয়ে স্হানীয় প্রশাসনের দায়িত্ব শেষ। বাস্তবে কোন কার্যকারিতা নেই।
মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডলকে তার মোঠো ফোনে কয়েকবার ফোন করা হলে রিসিব না করায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ কুলসুস মনি জানান, আজ (বৃহস্পতিবার) মেলার আয়োজক, স্হানীয় বাড়িয়লা, জাগার মালিকদেরকে বলা হয়েছে শুক্রবার সকাল ১০টার মধ্যে সব ধরনে দোকান পাঠসহ আস্তনা খালি করার জন্য।
উল্লেখ্য, উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তাঁর মাজার এলাকায় চৈত্র মাসের ১৭ তারিখে মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। অন্যান্য বছরের হিসেব অনুযায়ী ৭ দিনের এই মেলায় ১৫ লাখের বেশি লোকের সমাগম হতো। এবছর মেলায় অন্তত ২ সহস্রাধিক গাঁজার দোকান ও অর্ধশতাধিক নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট বসেছে।
![]()