ফরিদগঞ্জ প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গঠনে আসুন, বিজয়ের আনন্দে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলি ঐক্যবদ্ধ, সুস্থ ও সুন্দর সমাজ”—এই স্লোগানে আব্দুল্লাহ হান্নানের আয়োজনে ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
বুধবার বিকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আবদুল্লাহ হান্নান (এমপি পুত্র)-এর সৌজন্যে আয়োজিত এই প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল বনাম ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে উপজেলা ছাত্রদলকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক খসরু মোল্লা,ফরিদগঞ্জ পৌর বিএনপি সভাপতি ইমাম হোসেন, আরিফ, সালাউদ্দিন, আলমগীর পাটোয়ারী, ফারভেজসহ ইউনিয়ন থেকে আগত অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
![]()