নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে টাকা বিতরণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন(৪৫) নামে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর হোসেন বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের প্রার্থী এম এ হান্নানের পক্ষে কেরোয়া এলাকায় মাঝে টাকা বিতরণকালে নগদ প্রায় ২০ হাজার টাকাসহ স্থানীয়রা আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহের আদালত অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নামে একজনকে ১০দিনের জেল প্রদান করা হয়েছে।
![]()