ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল

জসিম উদ্দিন:
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানের অনুসারী নেতাকর্মীরা।
রোববার (২৩ নভেম্বর ) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে শুরু হয়ে বিশাল এই বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাসস্ট্যান্ড অনুষ্ঠিত সমাবেশে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ হোসেন,  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, ফরিদগঞ্জের বিএনপি তথা আপামোর নেতাকর্মীদের কাছে উপজেলা বিএনপির আহবায়ক দানবীর আলহাজ্ব এম এ হান্নান র্দুদিনের বন্ধু। তিনি শীত গ্রীষ্ম বর্ষা সকল ঈদ পূজা সকল সময়ে ফরিদগঞ্জ উপজেলা বাসীর পাশে ছিলেন।
আবার রাজনৈতিক ভাবেও তিনি উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী করেছেন অতীতের যে কোন সময়ের তুলনায়। বিএনপির মনোনয়ন জরিপে যতগুলো শর্ত দিয়েছে দল তার সবগুলোই তিনি সফল ভাবেই সম্পন্ন করেছেন। অথচ প্রাথমিক মনোনয়ন দেয়ার সময়ে তাকে অযাচিত ভাবে বঞ্চিত করা হলো। যা বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ মেনে নিতে না পেরে রাস্তায় নেমেছে। আজকের কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিলে তার একটি নমুনা। তাই দলের সর্বোচ্চ মহলের কাছে বিনীত অনুরোধ  দলীয় মনোনয়ন পরিবর্তন করে আলহাজ¦ এম এ হান্নানকে ধানের শীষের কান্ডারী করা হউক।

Loading

শেয়ার করুন: