ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

জসিম উদ্দিন  :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু, পৌর মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা বেগম পারুল, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম ও পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগমসহ স্থানীয় মহিলা দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
আলোচনা সভা শেষে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
শেয়ার করুন: