ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের বর্ডার বাজার এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সোহেলকে ৩০ দিন, আল আমিনকে ৬০ দিন এবং রাকিব হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

 

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান তিনি
বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading

শেয়ার করুন: