জসিম উদ্দিন, ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ১১ নভেম্বর রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের দয়া গাজী বাড়ির মসজিদের সামনে রাতের আধারে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা।
এই হত্যার কান্ডের বিচার চেয়ে ১২নভেম্বর বুধবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে ফরিদগঞ্জ বিক্রয় প্রতিনিধি সংগঠন। এসময় বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে রুহুল আমিন হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্ছ শাস্তির দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সহ সভাপতি শাহাদাত হোসেন টুটুল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিক্রয় প্রতিনিধি মাহাবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন নেছার উদ্দিন, শাহ পরান, আবুল হাসেম, গোলাম আম্বিয়া, গাজী শাহ আলম, তুষার মন্ডল, কাউছার হামিদসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।
![]()