কেএম নজরুল ইসলাম ॥
ফরিদগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬০ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ১১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। পৌর প্রশাসক সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন, পৌর কার্য-সহকারী আসাদুজ্জামান জুয়েল, মাহমুদুল হাসান, শিরিন সুলতানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সুলতানা রাজিয়া বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক উপসড়ক প্রশস্তকরণ, পাবলিক টয়লেট, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাটবাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাব করা হয়েছে।
![]()