ফিডিং কর্মসূচি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে:জেলা প্রশাসক

 

ফারুক হোসেন :

চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার বলেছেন, সরকার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ফিডিং কর্মসূচির কার্যক্রম চালু করেছে। এতে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও এ উদ্যোগ কার্যকর হবে।

রোববার (২৯ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলার ৯নং দক্ষিণ ব্যসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম সরকার এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ‘প্রত্যাশা’র আয়োজনে উদ্বোধন অনুষ্টানে এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন ও মো. আনিছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়ের উদ্দিন, প্রতাশীর প্রোগ্রাম ম্যানাজার আহম্মেদ তাসনীম আলম’সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে।

Loading

শেয়ার করুন: