নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে বালুবাহী ইঞ্জিনচালিত ট্রলারের সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন ) বিকেল উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন ঈদগাহ ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার ঈদগাহ ফেরিঘাটের কাছে পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন সোহাগ। পরে ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সোহাগকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওসির অনুমতিক্রমে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
![]()