বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির বর্ণাঢ্য র‌্যালি

 

স্টাফ রিপোর্টার :

ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের সামনে রাজু চত্বর থেকে এই র‌্যালি বের করা হয়।

‘বাংলা কিউআর ব্যবহার করি, ডিজিটাল বাংলাদেশ গড়ি, নিরাপদ ও সহজ লেনদেন করি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রচার র‌্যালি শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর, কালিবাড়ি মোড় এবং কুমিল্লা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। র‌্যালিতে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্কাউটের একটি বাদক দল অংশগ্রহণ করে।

এ সময় র‌্যালিতে অংশ নেওয়া সোনালী ব্যাংকের কর্মকর্তারা পথচারীদের মাঝে ‘ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে’ সচেতনতা বৃদ্ধির লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি চাঁদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মানিক সরকার, চাঁদপুর শাখার ম্যানেজার মোঃ মফিজ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

Loading

শেয়ার করুন: