বাবুরহাটে দূর্ঘটনায় চালকের মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট কালীভাংতি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ বাপ্পি খান (৩২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ রুহুলআমিন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের জানা যায়, মোঃ বাপ্পি খান তার নিজ বাড়ি কল্যাণপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কালীভাংতি ২ নং ওয়ার্ডের আশিকাটি দাস বাড়ির সামনে পৌঁছালে তার চালানো সিএনজিটি রাস্তার পাশে থাকা একটি ইটের ঢিবির উপর উল্টে যায় এবং খালের দিকে পড়ে যেতে থাকে। এ সময় জীবন বাঁচাতে বাপ্পি রাস্তায় লাফ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Loading

শেয়ার করুন: