সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে বাবুরহাটে তিনটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্য ও বিদ্যুৎ কর্মীরা।
সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
![]()