সাইম পাটওয়ারী ॥
চাঁদপুরে শহরের বাবুরহাটে বাজারে দোকান গিয়ে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান।
৪ আগস্ট (সোমবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত বাজারে লিফলেট বিতরণ করেন।
তারেক রহমান দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণের সময় হাজারো নেতা কর্মীদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। বাবুরহাট বাজারে আজম খানকে দেখে সাধারণ মানুষ ও বৃদ্ধ লোকেরা দেখে তার সাথে কৌশল বিনিময় করেন।এবং আজম খানের মাথায় হাত বুলিয়ে দেন।
এ সময় তিনি বলেন, বিএনপি যেই ৩১ দফা আছে। আজ আমি আপনাদের কাছে লিফলেট বিলি করেছি। দয়া করে আপনারা পড়বেন আগামী নির্বাচনের আপনারা যদি বোর্ড দিয়ে বিএনপিকে নির্বাচিত করেন। তাহলে ৩১ দফা বাস্তবায়ন হবে। আর আপনারা যদি ভোট না দেন তাহলেই ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না। আমার বিশ্বাস আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দেবেন।
![]()