গাজী মাজহারুল ইসলাম ॥
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রতি বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে তেলির মোড় বাজারে গাজীপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ক্ষমতায় এলে তাদের অবশ্যই সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, বিএনপির সদস্য ফরম নবায়ন করা হলে ভবিষ্যতে তা দলীয় কর্মকাণ্ডে সহায়ক হবে।
সলিম উল্যাহ সেলিম আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সদস্য নবায়নের ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন আওয়ামী লীগের কোনো সদস্য বা তাদের সহযোগী হাইমচর বিএনপিতে প্রবেশ করতে না পারে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাইমচর থেকে আওয়ামী লীগের দালালদের বিতাড়িত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন খান, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সহ সভাপতি আব্দুল খালেক আখন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল।
গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌকিদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক মাস্টার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন, গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সর্দার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মোস্তফা শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নতুন সদস্য ফরম সংগ্রহ করে সদস্যপদ নবায়ন করেন।
![]()