স্টাফ রিপোটার :
চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমের বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার ২৭ ননভেম্বর ২০২৫ সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্য বলেন, এই জেলার সকলে অনেক আন্তরিক ছিল। কাজকর্মে সকলেরই সহযোগিতা পেয়েছি। আইনজীবীরা তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভালোই সেবা দিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, কোট ইন্সপেক্টর
শহীদ উল্লা পিপিএম সহ আইনজীবীরা।
![]()