বিশ্ব প‌রি‌বেশ দিবস উপল‌ক্ষে চাঁদপু‌র প‌রি‌বেশ  অ‌ধিদপ্ত‌রের চিত্রাংকণ প্রতি‌যোগীতা

নিজস্ব প্রতিনিধি:
 আগাম‌ী ৫ জুন বিশ্ব প‌রিবেশ দিবস উপল‌ক্ষে চাঁদপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের আ‌য়োজ‌নে শিশু-কি‌শোর‌দের চিত্রাংকন প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৯ মে) বি‌কে‌লে চাঁদপুর শিশু একা‌ডে‌মি মিলনায়ত‌নে চিত্রাংকন প্রতি‌যো‌গিতার উ‌দ্বোধনী‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর পৌরসভার প্রশাসক অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উ‌দ্দিন।
এসময় বাংলা‌দেশ শিশু একা‌ডে‌মির চট্রগ্রাম বিভাগীয় শিশু বিষয়ক কর্মকতা কাউছার আহ‌মেদ,  চাঁদপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচারক মোঃ মিজানুর রহমান, প‌রিদর্শক শর‌মিতা আহ‌মেদ লিয়া।
বিচার‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন ‌নির্বাহী‌ ম‌্যাজি‌স্ট্রেট নাঈমা আফ‌রোজ, মাতৃপ‌ীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের চিত্রাংকন শিক্ষক চিত্রশিল্পী মোঃ আবদুর রাজ্জাক, ‌চিত্রশিল্পী অ‌ভি‌জিত রায়।
প্রতি‌যো‌গিতায় বি‌ভিন্ন শিক্ষা‌ প্রতিষ্ঠা‌নের শিশু-‌কি‌শোর‌দের পাশাপা‌শি বু‌দ্ধি প্রতিবন্ধী স্কু‌লের বি‌শেষ চা‌হিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ ক‌রেন।
আগামী ২ জুন ‌বি‌কেল সা‌ড়ে ৩টায় চাঁদপুর গণগ্রন্থাগা‌রে রচনা লিখন প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌বে।

Loading

শেয়ার করুন: