স্টাফ রিপোর্টার :
অত্যন্ত আনন্দঘন পরিবেশে চাঁদপুর শহরের তালতলাস্থ বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে ৫ আগস্ট বুধবার দুপুরে বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম মিজানুর রহমান ,শিক্ষানুরাগী ও শহর বিএনপির সভাপতি মোঃ আক্তার মাঝি , সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পিটিএ সভাপতি মির্জা জাকির , সহসভাপতি আতাউর রহমান পাটওয়ারী , সাঈদুর রহমান, এসএমসির সহসভাপতি ফাতেমাতুজ্জোহরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা নিরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একেএম কামরুল ইসলাম জুগলু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নার্গিস স্বপ্না। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
![]()