বিশেষ প্রতিনিধি ॥
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান ( মনু সাড়েং) নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সরকারি খাল দখলের অভিযোগ করে হুমকি ধমকি দেয়ার প্রতিবাদে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটায় খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ঘরে ভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান নামক এক ব্যক্তি।
তিনি বলেন,আমাদের বাড়ীর পারিবারিক কবরস্থানের জন্য বালু ফেলে ভরাট করি।ওই বালু সরকারি খালে যাওয়ার পর উপজেলা প্রশাসনের নিকট আমাদের প্রতিপক্ষরা খাল দখলের একটি অভিযোগ করেন আমার বিরুদ্ধে। পরে উপজেলা প্রশাসন সরকারি খালের উপর বরাটকৃত বালু নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিলে সেখান থেকে বালু সরিয়ে নেয়া। তারপরও প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানা সময় ফেইসবুক ও পত্রিকার মাঝে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমুলক তথ্য দিয়ে সংবাদ প্রচার করেন।তারই প্রেক্ষিতে ঘরে ভাঙ্গা এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমাকে ৭ দিনের জেল দেয়া হয়।
তিনি আরো বলেন, হালিম তালুকদার, মুসা তালুকদার, জসিম প্রধান ও মহসিনসহ ওই পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ ঢালী বাড়ীর মসজিদে যাওয়া না যাওয়া নিয়ে বিরোধ চলছিল। আমরা কেন ঢালী বাড়ী মসজিদে নামাজ পড়তে যাই না তা নিয়েই নিবাদের সৃস্টি হয়।সরকারি খালে বালু ফেলা এটা হচ্ছে তাদের একটি চক্তান্ত। তিনি আরো বলেন,আমি জেল থেকে বেরিয়ে আসার পর আমাকে ও আমার পরিবারদেরকে হুমকি ধমকি দিয়ে আসছে।
এ ঘটনায় আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি আমি। মামলা করায় আরো বেশী হুমকি ধমকি দেয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে আজ আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন হাজী সালাউদ্দিন নান্নু,আব্দুল মোতালেব মজিব প্রধান,প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফরোজ মিয়া সাবেক মেম্বার মো: গোলাম মোস্তফা, সাবেক ৩ নং ওয়ার্ড,বর্তমান ৯কবির হোসেন কালু মো: শাহআলম মিয়াজী মফিজ প্রধান মো: মমিন মিয়াজী। মতলবের খাদেরগাঁও ইউনিয়নের ঘরে ভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেন।
![]()