আল-আমিন ভূঁইয়া ॥
চাঁদপুরের মতলব খেয়াঘাটে জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের দায়ে ২১ এপ্রিল ( সোমবার ) যৌথ অভিযান পরিচালনা করে। মতলব দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত ভাড়া আদায় করায় খেয়াঘাটের ইজারাগ্রহীতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার( ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, নির্ধারিত টোল ভাড়া তিন টাকার পরিবর্তে ৫ টাকা করে আদায় করেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মতলব খেয়াঘাট দিয়ে হাজার হাজার যাত্রী পারাপার হয়। এই অভিযানে যাত্রী সাধারণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।